বর্ধমান থেকে দুর্গাপুরে যাওয়ার পথে অজানা গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের, আহত তার স্ত্রীও

বর্ধমান থেকে দুর্গাপুরে যাওয়ার পথে অজানা গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের, আহত তার স্ত্রীও

বর্ধমান থেকে দুর্গাপুরে বাইকে যাওয়ার সময় ১৯ নম্বর জাতীয় সড়কের গলসি ওভারব্রিজে একটি অজানা চার চাকা গাড়ির পেছনে ধাক্কা লেগে মৃত্যু হল ২৮ বছরের সুমন্ত দে-র। তাঁর বাড়ি বুদবুদ গ্রামে।

ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী। তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।