সন্দীপন সাহার সঙ্গে দেখা করা নিয়ে মদন মিত্রর প্রতি বিস্ফোরক মন্তব্য সৌমিত্র খাঁয়ের

সন্দীপন সাহার সঙ্গে দেখা করা নিয়ে মদন মিত্রর প্রতি বিস্ফোরক মন্তব্য সৌমিত্র খাঁয়ের

দীর্ঘ ১০ বছর পর বর্ধমান উন্নয়ন সংস্থার ঋষি অরবিন্দ সভাঘরে দিশা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংসদ সৌমিত্র খাঁ বলেন, দীর্ঘ বিরতির পর এই বৈঠক হওয়ায় ফলপ্রসূ আলোচনা সম্ভব হয়েছে।

মদন মিত্রর সন্দীপন সাহার সঙ্গে দেখা করা প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, “রাতে বোতলের শর্ট ছিল, সেই খুঁজতে গিয়েছিল নাকি, সেটা মদন মিত্রই বলতে পারবেন।”