চোলাই মদসহ গ্রেপ্তার ২, মন্তেশ্বরে পুলিশের অভিযান
পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকে পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার এবং দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ফুলগ্রামের স্বপন দাস (৭১) এবং সাহাপুরের প্রসেনজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৫ লিটার করে মোট ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
ধৃতদের বুধবার কালনা মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ।


