আয়ুষ্মান ভারত প্রকল্পে ডেটা এন্ট্রির জন্য বিশেষ কর্মী নিয়োগ ও ৫ লক্ষ টাকার বীমা সুবিধা কার্যকরের দাবি নিয়ে জেলাশাসকের দপ্তরের ডেপুটেশন

আয়ুষ্মান ভারত প্রকল্পে ডেটা এন্ট্রির জন্য বিশেষ কর্মী নিয়োগ ও ৫ লক্ষ টাকার বীমা সুবিধা কার্যকরের দাবি নিয়ে জেলাশাসকের দপ্তরের ডেপুটেশন

সোমবার পূর্ব বর্ধমান জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা কমিটি। এর আগে বর্ধমান কার্জন গেট এলাকায় বিক্ষোভ দেখান আশা কর্মীরা।

আশাকর্মীদের উপর অতিরিক্ত কাজের চাপ কমানো, আয়ুষ্মান ভারত প্রকল্পের ডেটা এন্ট্রির জন্য প্রশিক্ষিত কর্মী নিয়োগ এবং কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে ঘোষিত ৫ লক্ষ টাকার বীমা সুবিধা কার্যকর করার দাবি তোলা হয়।

ইউনিয়নের অভিযোগ, তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন হলেও অনলাইনে ডেটা আপলোডের জন্য প্রয়োজনীয় কম্পিউটার, ইন্টারনেট ও প্রযুক্তিগত পরিকাঠামো তাঁদের কাছে নেই। তাই ডেটা এন্ট্রির জন্য কম্পিউটার-জানা বিশেষ কর্মী নিয়োগের দাবি জানানো হয়েছে।