যোগ ব্যায়ামের জন্য দৌড় প্রতিযোগিতা
পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের সহযোগিতায় বংশগোপাল টাউন হলের মাঠে “দৌড় থেকে ধ্যান – যোগব্যায়ামের জন্য দৌড়’ শীর্ষক কর্মসূচী অনুষ্ঠিত হলো। রাজ্যের অন্যান্য জেলার মতো এই জেলাতেও এই কর্মসূচীর মাধ্যমেো ৪৫ মিনিট ধ্যান ও যোগা এবং ২ কিমি’র দৌঁড় করে অনুষ্ঠিত হয়। অংশ নেয় দুই শতাধিক অংশগ্রহণকারী। উপস্থিত ছিলেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল সহ জেলার অতিরিক্ত জেলাশাসক বৃন্দ এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। উদ্যোক্তাদের তরফে সন্দীপন সরকার জানান, “আয়োজকরা ছাড়াও বর্ধমান শ্রী রামাশীষ হিন্দি হাইস্কুল ও বর্ধমান নেহেরু বিদ্যামন্দির হাইস্কুল এর এন.সি.সি. বিভাগ, বর্ধমান রাজ কলেজের এন.এস.এস. বিভাগ, বড়শুল যোগা স্টুডিও ও অঙ্কুশ যোগ প্রশিক্ষণ সংস্থার সদস্যরাও অংশ নেয়, শরীর চর্চা ও যোগ ধ্যানে আগ্রহ বাড়াতে এহেন উদ্যোগ প্রশংসনীয়”।



