স্কুলের অফিস রুম ও ক্লাস ঘরের সামনে মহিলাদের ব্যবহৃত অন্তর্বাস পাওয়ায় চাঞ্চল্য

স্কুলের অফিস রুম ও ক্লাস ঘরের সামনে মহিলাদের ব্যবহৃত অন্তর্বাস পাওয়ায় চাঞ্চল্য

জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত শ্যামবাটি রাধাকৃষ্ণ ভৌমিক বিদ্যাপীঠ স্কুলে মহিলাদের ব্যবহৃত অন্তর্বাস স্কুলের অফিস রুম ও ক্লাস ঘরের সামনে ফেলে রাখাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে, গত সোমবার স্কুল খুলতে এসেই স্কুলের ক্লাস রুম ও অফিস ঘরের সামনে দুটি জায়গায় দুটি অন্তর্বাস পড়ে থাকতে দেখেন স্কুল কর্তৃপক্ষ। খবর দেওয়া হয় স্থানীয় পূর্বস্থলী থানার পুলিশকে। প্রশাসনের তরফে প্রতিনিধি এসে বিষয়টিকে দেখেও যান। পরবর্তী সময়ে স্কুল কর্তৃপক্ষ স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে স্থানীয় বাজার এবং স্কুল পার্শ্ববর্তী এলাকায় এলাকাবাসীকে পুরো বিষয়টি জানানোর জন্য একটি সচেতনতামূলক র‍্যালি বার করেন। স্কুলের প্রধান শিক্ষক বলেন, কেউ বা কারা গত রবিবার স্কুল ছুটি ছিল সেই সুযোগ নিয়ে এসে রাতের অন্ধকারে এই জিনিসটি করেছে। আমরা স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সকলে মিলে স্থানীয় এলাকার ২০০ মিটারের মধ্যে একটি সচেতনতা মূলক প্রচার করেছি এবং জনগণকে বিষয়টি জানিয়েছি। প্রশাসনের দৃষ্টিও আকর্ষণ করা হয়েছে। আজকের এই বিষয়টি খুবই দৃষ্টিকটু এবং কুরুচিপুর্ণ বলে মনে করছেন তারা।