বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ধৃত যুবককে আদালতে পেশ
এবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো জেলার মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম এলাকার এক মহিলার সঙ্গে মেমারি থানার ন্যারোগল গ্রামের বাসিন্দা শেখ মোশারফের প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে ওই মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন অভিযুক্ত যুবক। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করায় ওই মহিলা মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্ত শেখ মোশারফকে গ্রেপ্তার করে । ধৃত যুবককে মঙ্গলবার কালনা মহকুমা আদালতে পেশ করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ।
এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।



