আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাতের অন্ধকারে রেস্টুরেন্ট থেকে টাকা লুট


আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাতের অন্ধকারে রেস্টুরেন্ট থেকে টাকা লুট

সিসিটিভিতে ধরা পড়লো দুঃসাহসিক লুটের ঘটনা। আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুট করে পালালো মদের দোকান থেকে দুষ্কৃতীরা। পূর্ব বর্ধমান জেলার কালনার কোলডাঙা এলাকায় মঙ্গলবার রাতে একটি রেস্টুরেন্ট কাম মদের দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানের ক্যাশ কাউন্টার থেকে কয়েক হাজার টাকা লুট করে চম্পট দেয় তিন দুষ্কৃতী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ একটি বাইকে চেপে তিনজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে দুজনের মাথায় হেলমেট থাকলেও একজনের মুখ খোলা ছিল। দোকানে ঢুকেই তারা কর্মচারীদের ভয় দেখায় এবং এক কর্মচারীকে পাশে বসিয়ে রাখে। এরপর ক্যাশ কাউন্টারে থাকা নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র একটি ব্যাগে ভরে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়। দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে গোটা ঘটনার কিছু অংশ ধরা পড়েছে বলে জানা গেছে।