বর্ধমানের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক


বর্ধমানের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক

ভোট পরবর্তী হিংসা প্রতিরোধে বর্ধমান শহরসহ জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন জেলাশাসক শ্বেতা আগারওয়াল। ইতিমধ্যেই বর্ধমান শহরে লক্ষ্মীপুর মাঠ, নীলপুর সহ বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান জেলাশাসক। তিনি বলেন, আমরা ভোটের আগে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার কথা বলেছি। এখনও সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা আপনারা ভয় পাবেন না। প্রত্যেকে নিজের এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন। প্রশাসন আপনাদের পাশে আছে। জেলাশাসক বলেন, যেখানে কিছু খারাপ ঘটনা ঘটেছে সেখানে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স পৌঁছেছে। আমিও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছি। মানুষের কাছে আমার এটাই বার্তা, প্রত্যেকে শান্ত থাকুন। কোথাও কোনো অশান্তি করবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। শান্তিপূর্ণ পরিবেশে একটি দেশ পরিচালিত হোক। সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যপূরণে আমাদের প্রত্যেককেই সহযোগী হতে হবে।