তৃণমূল – বিজেপি সংঘর্ষে দুই পক্ষে আহত চার


তৃণমূল – বিজেপি সংঘর্ষে দুই পক্ষে আহত চার

নির্বাচনের দুদিন আগেই সোমবার তৃণমূল-বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। উভয় পক্ষেরই আহত হন বেশ কয়েকজন। বিজেপি তৃণমূল উভয়ে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। জানা গেছে, পূর্ব নির্ধারিত ঘোষণা মতো বিজেপির তরফ থেকে একটি মহামিছিল আসছিল সমুদ্রগড়ের দিকে। সেই সময় নসরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বেশ কয়েকজন তাদের লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকে। তৃণমূলের কয়েকজন এমনকি ইঁট ছুঁড়ে মারে বলে অভিযোগ। এরপরই বিজেপি কর্মীরা চড়াও হয় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর। উভয় পক্ষের মধ্যেই ব্যাপক মারপিট হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় নাদনঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারাই এলাকার পরিস্থিতি শান্ত করেন। এদিকে তৃণমূলের তরফে অমল হালদার এবং সানশা আলী শেখ দুজন কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে বিজেপির তরফে কমল দাস এবং সৌভিক পান নামে দুজন কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন।