অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের জবাব দিলেন মেমারির বিজেপি প্রার্থী মানব গুহ


অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের জবাব দিলেন মেমারির বিজেপি প্রার্থী মানব গুহ

জেলার মেমারি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে রোড শো করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শো-এর পরে দলীয় কর্মী – সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেমারির বিজেপি প্রার্থী মানব গুহ সম্পর্কে বলেন, বিজেপির প্রার্থী বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভিডিও বানায়। সে জিতলে সার্টিফিকেটে সই করাতে গেলে টাকা চাইবে। তিনি বলেন, সাম্প্রদায়িক উস্কানির জন্য জেল খাটা আসামী এখানে বিজেপির প্রার্থী।
তবে অভিষেকের বক্তব্যের পাল্টা প্রত্যুত্তর দিয়েছেন বিজেপি প্রার্থী মানব গুহ। তিনি বলেন, যারা টাকা নিয়ে প্রার্থী দাঁড় করায়, বর্ধমানে প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে তাকে টিকিট দিয়েছেন, তারা সবাইকে মনে করেন সবাই টাকা নিয়ে কাজ করে। জেলখাটা প্রসঙ্গে তিনি বলেন, হিন্দু ধর্মের হয়ে কথা বলেছি বলে জেল খাটতে হয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কারবার রয়েছে তাতে যেকোনো দিন তাকে জেলে যেতে হতে পারে।