নিজের এলাকার উন্নয়নে সবসময় গুরুত্ব দিয়েছেন স্বপন দেবনাথ
জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ২০০৬ সাল থেকে নির্বাচিত হয়ে আসছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ। তিনি রাজ্যের মন্ত্রীও হয়েছেন। এবার নিয়ে পাঁচবার তিনি এই বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়ালেন। স্বপন দেবনাথ বলেন, রাজ্যে ২০১১ সালে সরকার গঠনের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় উন্নয়নের কাজে সহযোগিতা করেছেন।
এখানে ৩০ বেডের একটি হাসপাতালকে ১০০ বেডে উন্নীত করার কাজ প্রায় হয়ে এসেছে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী পেয়ে গেলেই এই হাসপাতালের কাজ শুরু হয়ে যাবে। ইতিমধ্যে এখানে শিক্ষার প্রসারে একটি গভর্মেন্ট কলেজ নির্মাণ করা হয়েছে। যেখানে স্থানীয় এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে। চাষীদের সুবিধার্থে কিষাণ মান্ডি গড়ে তোলা হয়েছে। যেখানে চাষীরা তাদের প্রয়োজনীয় কাজ প্রতিদিন করতে পারছেন। এই এলাকাটি তাঁতের এলাকা হিসেবে পরিচিত। তাই এখানে শ্রীরামপুর ও ধাত্রীগ্রামে তাঁতের হাট গড়ে তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই এখানে সুতোর ব্যাংক উদ্বোধন করেছেন।
তার নিজের এলাকার আরও উন্নয়ন সম্পর্কে জানাতে গিয়ে স্ট্রেটকাট নিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন —


