নারী দিবসকে সামনে রেখে প্রচার কর্মসূচী
আগামী কাল বিশ্ব নারী দিবস। সেই উপলক্ষ্যে দলীয় নির্দেশে আজ জামালপুর ব্লকে ১৩ টি অঞ্চলে ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার শুরু হলো। এই উপলক্ষ্যে ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এই প্রচারের কাজ শুরু হলো। মহিলা কর্মী সমর্থক সহ নেত্রীরা প্রতিটি অঞ্চলে অঞ্চলে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন এবং মানুষের স্বার্থে বিভিন্ন প্রকল্পের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন। এই উপলক্ষ্যে ব্লক তৃণমূল পার্টি অফিসে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, ব্লক মহিলা নেত্রী তথা জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা,জামালপুর ১ অঞ্চল প্রধান ডলি নন্দী সহ বিভিন্ন অঞ্চলের নেত্রীরা। মেহেমুদ খান বলেন, রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে তার ব্লকের মহিলা নেত্রীরা সমস্ত অঞ্চলে প্রচার শুরু করবেন। এমনিতেই তার ব্লকে মহিলা তৃণমূল কর্মীরা যথেষ্ট সক্রিয়। দলের নানা কাজ তারা সাফল্যের সাথেই করে চলেন। এক্ষেত্রেও তারা যোগ্যতার সঙ্গে তাদের কাজ করবেন।


