1
জামালপুরে পালন করা হলো জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির জন্মদিন
পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা কাটোয়ার বিধায়ক ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জন্মদিন পালন করলো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে ফেরার পথে রাস্তায় জৌগ্রামে তারা জেলা সভাপতিকে দাঁড় করিয়ে তার জন্মদিন পালন করলেন। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, জৌগ্রাম অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল, প্রধান মল্লিকা মন্ডল, রমজান শা, রমেন্দ্রনাথ কোনার, শ্যামল চক্রবর্তী সহ অন্যান্যরা। সাঁই বাবার একটি সুন্দর ছবি, ফুল উপহার হিসেবে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়। কাটা হয় কেক। সবাই মিলে এক আনন্দময় সময় কাটানো হয়। মেহেমুদ খান বলেন, তাদের রাজনৈতিক অভিভাবকের জন্মদিন ৩ ফেব্রুয়ারি। তারা সকলে মিলে তাকে প্রণাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তার দীর্ঘায়ু কামনা করেন। এরই সঙ্গে তিনি বলেন, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে জেলায় আবার ১৬ টি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করবেন।
2
প্রায় ২৯ লক্ষ টাকা ব্যয়ে পথশ্রী রাস্তার উদ্বোধন
পূর্ব বর্ধমান জেলার জামালপুরে পারাতল ২ পঞ্চায়েতের অন্তর্গত কালাপাহাড় থেকে ছানাপট্টি মোড় পর্যন্ত ২৮ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ঢালাই রাস্তার উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান , জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা, প্রধান মাবিয়া বেগম শেখ, আনোয়ার সরকার সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন, গোটা ব্লক জুড়ে প্রচুর রাস্তা তৈরী হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সারা রাজ্যজুড়ে যে উন্নয়ন করছেন জামালপুর ব্লক তার ব্যতিক্রম নয়। এই রাস্তা ২৮ লক্ষ ৯০ হাজার টাকার বিনিময়ে তৈরী করা হয়েছে। এর সুফল এলাকার মানুষরা পাবেন বলে উল্লেখ করেন মেহেমুদ খান।


