জামালপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন
রাজ্যজুড়ে ৭ নভেম্বর রাত ১২ থেকেই তৃণমূলের কান্ডারী, সেনাপতি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন মহাসমারোহে পালন করা হচ্ছে। তিনি নিজেও তার সমর্থক, তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করেন ও শুভেচ্ছা গ্রহণ করেন। তার জন্মদিনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তৃণমূলের নেতৃত্ব ও কর্মীদের মধ্যে প্রবল উদ্দীপনা দেখা যায়। পূর্ব বর্ধমান জেলাতেও একের পর এক কর্মসূচী নেওয়া হয়েছে তার জন্মদিনকে কেন্দ্র করে। জামালপুরে ব্লক তৃণমূল পার্টি অফিসে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হলো। তার বিরাট কাটআউটের সামনে কেক কাটেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান। ছিলেন সহ সভাপতি ভূতনাথ মালিক, যুব সভাপতি উত্তম হাজারী, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা ,জামালপুর ১ পঞ্চায়েত উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব সহ দলের নেতা, কর্মী ও সমর্থকেরা। মেহেমুদ খান বলেন, এদিন দলের কান্ডারী, তাদের সেনাপতি, যুবরাজ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ তাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। প্রতিবছরই তারা ব্লক পার্টি অফিসে জন্মদিন পালন করেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি। তিনি আরও বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এগিয়ে এসে দলের হাল ধরেছেন তাতে দলের শ্রীবৃদ্ধি ঘটেছে। তিনি বা তারা সকলে তাঁর সুস্থতা কামনা করেন, দীর্ঘায়ু কামনা করেন। তাঁরা নিশ্চিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ২০২৬ এর বিধানসভা ভোটে আবার তৃণমূল কংগ্রেস সরকার গড়বে। চতুর্থবারের জন্য রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার গঠিত হবে।


