পাড়ায় সমাধান ক্যাম্পে শেষ পর্যায়ে পরিদর্শন


পাড়ায় সমাধান ক্যাম্পে শেষ পর্যায়ে পরিদর্শন

পূর্ব বর্ধমান জেলার জামালপুরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের শেষ দিন ছিল ১৭ অক্টোবর। এদিন পাঁচড়া পঞ্চায়েতে ধূলুক গ্রামে দুটি বুথ নিয়ে হয় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। ধুলুক প্রাইমারি স্কুলে এই ক্যাম্প পরিদর্শনে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, প্রধান বিকাশ পাকড়ে, উপ প্রধান সাবিত্রী টুডু, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস ( অঞ্চল সভাপতি), স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এ এক যুগান্তকারী পরিকল্পনা। যার ফল রাজ্যের মানুষ হাতে হাতে পাচ্ছেন। তিনি আরও বলেন, এদিন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প শেষ হচ্ছে। অথচ এরই মধ্যে বিভিন্ন পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের অনেক বুথেই পাড়ার মানুষের দাবি ছিল, যে সব উন্নয়নের কাজ অনেক জায়গায় শুরু হয়েছে, আবার অনেক জায়গায় শেষও হয়ে গেছে। দুই থেকে তিন কোটি টাকা ইতিমধ্যেই এসে গেছে।