ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জেলাশাসককে ডেপুটেশন
উত্তরবঙ্গের আদিবাসী বিজেপি নেতা খগেন মুর্মুকে আক্রমণ করার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি বর্ধমান সাংগঠনিক জেলার পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। সেই মিছিলটি স্টেশন চত্বর থেকে বের হয় কার্জেন গেট পর্যন্ত আসে। এখানে একটি প্রতিবাদ সভা করা হয়। পরে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেয়া হয়। এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। তিনি খগেন মুর্মুর মতো নেতৃত্বকে তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করায় তার তীব্র সমালোচনা করেন। এ ব্যাপারে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে অংশ নেন রাজ্য বিজেপির কার্যকরী কমিটির সদস্য তথা বোলপুর লোকসভা কেন্দ্রের অবজার্ভার সন্দীপ নন্দী, বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা প্রমুখ।


