জেলার তিনটি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলওয়াঁমার ঘটনার প্রতিবাদ II জেলার তিনটি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলওয়াঁমার ঘটনার প্রতিবাদ II বর্ধমানের সাফল্যের মুকুটে নতুন পালক, সর্বমঙ্গলা মাতার নামিত ডাকটিকিট প্রকাশের আয়োজন II মানিক নগরে গ্যালারির উদ্বোধন সহ অনুষ্ঠিত হল মহিলা ফুটবল প্রতিযোগিতা

1
জেলার তিনটি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলওয়াঁমার ঘটনার প্রতিবাদ

বর্ধমান বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাশ্মীরের পুলওয়ামায় নিরীহ পর্যটকদের নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে এক কেন্দ্রীয় কর্মসূচীর আয়োজন করা হয়েছিল। এদিন জঙ্গিদের হাতে নিহত ২৬ জন পর্যটক ও পরবর্তীকালে জঙ্গিদের গুলিতে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মাল্যদানের মধ্যে দিয়ে এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বর্ধমান জেলা আদালতের মাননীয় বিচারকরা সহ আইনজীবীবৃন্দ। (পজ্)

এ প্রসঙ্গে বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা বলেন, আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বর্ধমান বার অ্যাসোসিয়েশনের পাশাপাশি কালনা ও কাটোয়া বার অ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবীরাও উপস্থিত হয়েছেন। মাননীয় বিচারপতিরা এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা কাশ্মীরে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও আমরা জানাচ্ছি মাননীয় রাষ্ট্রপতি ও দেশের প্রধানমন্ত্রীর কাছে। ভারত সরকারের পাশে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ রয়েছেন। আমরাঝ সরকারের পাশে রয়েছি। (পজ্)

বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরূপ দাস বলেন, আমরা জেলার আইনজীবীরা কেন্দ্রীয়ভাবে আজকে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছি। বর্ধমান বার অ্যাসোসিয়েশন, কালনা বার অ্যাসোসিয়েশন ও কাটোয়া বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন জঙ্গিদের হাতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। মাননীয় বিচারকরাও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমরা চাই দেশের সরকার এই ঘৃণ্য ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক।

2

3
বর্ধমানের সাফল্যের মুকুটে নতুন পালক, সর্বমঙ্গলা মাতার নামিত ডাকটিকিট প্রকাশের আয়োজন

বর্ধমানের সাফল্যের মুকুটে নানাভাবে নানান পালক সংযোজিত হয়েছে। এবার একটু নতুনভাবে আরও একটি পালক সংযোজিত হতে চলেছে। ৩০ এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে শ্রী শ্রী সর্বমঙ্গলা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে ও শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের প্রচেষ্টায় সর্বমঙ্গলা মাতার নামিত ডাকটিকিট এবং ফার্স্ট ডে কভার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দক্ষিণবঙ্গের পোস্ট মাস্টার জেনারেল রিজু গাঙ্গুলী — যোগাযোগ ভবন, কলকাতা। তার সঙ্গে উপস্থিত থাকবেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, সদর মহকুমা শাসক, বর্ধমান — তীর্থঙ্কর বিশ্বাস প্রমুখ। এ প্রসঙ্গে শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের পক্ষে বিশিষ্ট আইনজীবী সঞ্জয় ঘোষ জানান, আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে এই উদ্যোগ সার্থকতা লাভ করতে চলেছে। আমরা বর্ধমানবাসী হিসেবে এর জন্য অত্যন্ত গর্ববোধ করছি।

4
মানিক নগরে গ্যালারির উদ্বোধন সহ অনুষ্ঠিত হল মহিলা ফুটবল প্রতিযোগিতা

নদীয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত মানিকনগরে মানিকনগর তরুণ সংঘ ক্লাবের পরিচালনায় এবং মানিকনগর রানার সমবায় ফেরিঘাটের সহযোগিতায় একটি গ্যালারির উদ্বোধন করা হয়। পাশাপাশি এই মাঠে একটি মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচও অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন শান্তিপুরের বিধায়ক ব্রজো কিশোর গোস্বামী। এছাড়াও ছিলেন বিডিও সন্দীপ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিগণ। প্রথমেই বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সেরে নেন। ফুল দিয়ে উভয় দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানানো হয়। এদিন এখানে রঘু ফুটবল একাডেমি (কালনা) এবং মেমারি মহিলা ফুটবল একাডেমি, এই দুটি দল খেলায় অংশগ্রহণ করে। রঘু একাদশ চ্যাম্পিয়ন হয়। উভয় দলের খেলোয়াড়দের জার্সি এবং ট্রফি দেওয়া হয়। বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে ভাগীরথীর পাড়ে প্রত্যন্ত একটি গ্রাম মানিকনগর। অনেকের অভিযোগ থাকার পরেও বিধায়ক হবার পর আজ পর্যন্ত ১৫ বার আমি এখানে এসেছি এবং সকলের সঙ্গে মিলিত হয়েছি। তিনি আরও বলেন, মানিকনগরের সাথে তার আত্মীক যোগাযোগ তৈরী হয়ে গেছে। তিনি মানিকনগরে যথাসাধ্য উন্নয়ন করার চেষ্টা করেছেন। রাস্তাঘাট থেকে শুরু করে, স্বাস্থ্য কেন্দ্র থেকে গ্যালারি সবকিছুই করার চেষ্টা করেছেন। প্রায় এক কোটি টাকা মানিকনগরের উন্নয়নের জন্য খরচ করেছেন। তিনি এও বলেন,