এলাকার মানুষের সুবিধার্থে ছোটনীলপুরে কমিউনিটি হলের উদ্বোধন
বর্ধমানের ছোটনীলপুরে নজরুল স্মৃতি সংঘের উদ্যোগে একটি কমিউনিটি হলের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধন করলেন স্থানীয় কাউন্সিলর নিমাই মজুমদার। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তাজিবুর রহমান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এ প্রসঙ্গে ক্লাব কর্তৃপক্ষ জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্তরিক সহযোগিতায় তারা ইতিপূর্বে পাঁচ লক্ষ টাকা অনুদান পেয়েছেন। সেই অর্থ তারা ভালো কাজে লাগানোর জন্য চিন্তাভাবনা করেছিলেন। এখানকার স্থানীয় মানুষের নিজস্ব প্রয়োজনে স্বল্প ভাড়ায় একটি কমিউনিটি হলের প্রয়োজন ছিল। বিষয়টি উপলব্ধি করে তারা এখানে এই ধরনের একটি হল নির্মাণের প্রক্রিয়া শুরু করেন। প্রায় ১৫-২০ লক্ষ টাকা ব্যয়ে এই কমিউনিটি হল নির্মাণ করা সম্ভব হয়েছে। এখানে স্থানীয় মানুষরা মাত্র ৬ হাজার টাকার বিনিময়ে এই হল ভাড়া নিতে পারবেন। তাদের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে তা ব্যবহার করা যাবে। আর ক্লাব সদস্যদের ক্ষেত্রে ভাড়া লাগবে ৪০০০ টাকা। সকলের সুবিধার কথা চিন্তা করেই এই ধরনের একটি শুভ প্রচেষ্টাকে তারা আজ বাস্তবায়িত করতে পেরে সকলেই খুশি


