1
পরিবেশ সুরক্ষার বার্তা দিতে অনুষ্ঠিত হলো “রান ফর রাঢ়”
পরিবেশ সংরক্ষণ ও সুস্থায়ী পরিবেশের বার্তা ছড়িয়ে দিতে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ডিক্যাথলনের সহযোগিতায় বর্ধমানে অনুষ্ঠিত হলো “রান ফর রাঢ়” মিনি-ম্যারাথন।
দৌড়টি পান্থশালা থেকে শুরু হয়ে পারবীরহাটা ঘুরে তিনকোনিয়াতে শেষ হয়। আয়োজক সন্দীপন সরকার জানান, নিবন্ধন ছিল সম্পূর্ণ বিনামূল্যে, এবং অংশগ্রহণকারীদের জন্য জার্সি, টিফিন, পদক ও সার্টিফিকেটের ব্যবস্থা রাখা হয়েছিল। পুরস্কারমূল্য না থাকলেও রাজ্য ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে ৮৭৯ জন প্রতিযোগী এই দৌড়ে অংশ নেন। যার মধ্যে ৩২ জন কিশোর ও ৩৪৯ জন ছিলেন মহিলা
এন.সি.সি ও এন.এস.এস সদস্যসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এতে যোগ দেন। সন্দীপন সরকার বলেন, রাঢ় অঞ্চলের ক্রমবর্ধমান দূষণ সম্পর্কে সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়ে
2
এসএফআইএর বিক্ষোভ কর্মসূচী বর্ধমানে
রাজ্যের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার মতন উদ্ধত আচরণের পর এসএফআই-এর ডাকে রাজ্যজুড়েই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রতিবাদ কর্মসূচী চলে। ২ মার্চ এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির আহ্বানে কার্জন গেটে স্লোগান সাউটিং, রাস্তা লেখার মাধ্যমে বিক্ষোভের কাজ শুরু হয়। এরপর কার্জন গেট থেকে মিছিল করে পার্কাস রোড মোড়ে রাস্তা অবরোধ করা হয়। পুলিশ অবরোধের শুরুতেই অবরোধ তুলে নেওয়ার জন্যে বলে। শান্তিপূর্ণ কর্মসূচীতে প্রথম থেকেই প্ররোচনা তৈরী করে পুলিশ। ব্রাত্য বসুর কুশপুতুল পোড়াতে বাধা দেয়। অবরোধ তুলে নিতে জোরজবরদস্তি করে পুলিশ বলে এসএফআই নেতৃত্বের অভিযোগ। তাদের আরও অভিযোগ, রাস্তায় পুলিশ ছাত্রীদের, ছাত্রদের টানাহেঁচড়া করে। এমনকি কুশপুতুল পোড়াতে দেবে না বলে পুলিশ কুশপুতুলের খড় নিয়েও টানাটানি করে। ভিড় ভাঙতে মহিলা পুলিশের উপস্থিতিতে পুরুষ পুলিশও ছাত্রীদের গায়ে হাত দিয়ে ভিড় থেকে আলাদা করবার চেষ্টা করে। সিভিল ড্রেসে দুজন ব্যক্তিও ভিড় ভাঙতে চেষ্টা করে, অসভ্য আচরণ করে, ছাত্রীদের গায়ে হাত দেয়। এই দুই ব্যক্তি নিজেদের পুলিশ বলে দাবি করলেও এসএফআই কর্মীরা তাদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জেলার সভাপতি প্রবীর ভৌমিক, এসএফআই কর্মী সৃজনী চ্যাটার্জী সহ ৭ জন এসএফআই কর্মী গুরুতর আহত হন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হলেও তারা এখনও অসুস্থ। এদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এমএ পরীক্ষা চলায় সোমবার সেখানে ছাত্র ধর্মঘট হবে না বলে এসএফআই সূত্রে জানা গেছে।
3
রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় লংজাম্পে প্রথম জামালপুরের রিমা
পশ্চিম মেদিনীপুরের শালবনীতে অনুষ্ঠিত রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় লংজাম্পে প্রথম হয়েছে জামালপুরের রিমা ভূমিজ। বাণী নিকেতন রঙ্কিনী মহুলা প্রাথমিক বিদ্যালয়ের এই ছাত্রী রাজ্যের অন্যান্য প্রতিযোগীদের হারিয়ে সেরা হয়ে এলাকায় গর্বের কারণ হয়ে উঠেছে।
জামালপুরে ফিরে এলে তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান তাকে পুষ্পস্তবক ও ট্রফি দিয়ে সংবর্ধনা জানান। তার সঙ্গে ছিলেন রাজ্য পর্যায়ে অংশ নেওয়া শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ের অর্পিতা রায়, যিনি ২০০ মিটার দৌড়ে বিশেষ স্থান অর্জন করতে না পারলেও তাকেও সম্মানিত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা শেখ আব্দুর রহমান ও প্রতিযোগীদের অভিভাবকরা। মেহেমুদ খান বলেন, “আমাদের ব্লকের মেয়ে রাজ্যসেরা হয়েছে, এটা গর্বের বিষয়। তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, এটাই কামনা করি।”


