২৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসে প্রার্থী খোকন দাসের সমর্থনে পথসভা


২৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসে প্রার্থী খোকন দাসের সমর্থনে পথসভা

বর্ধমান শহরের ২৯ নম্বর ওয়ার্ডে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাসের সমর্থনে এক পথসভার আয়োজন করা হয়। এই ওয়ার্ডের ১১৫ নম্বর পার্টে ভাঙা মসজিদ এলাকায় আয়োজিত এই পথসভায় বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই সভায় উজ্জ্বল প্রামাণিক বলেন, বর্ধমান দক্ষিণে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস অত্যন্ত কাজের মানুষ। তিনি একদিকে যেমন শহরের উন্নয়নে জোর দিয়েছেন, তেমনই আবার সাধারণ মানুষের প্রয়োজনে সকলেই তাকে হাতের কাছে পান। এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করার অর্থ হলো নিজেদের ঘরের লোককে বিধায়ক নির্বাচিত করা। সুশান্ত প্রামাণিক বলেন, শহরে উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখতে গেলে বর্ধমান দক্ষিণে তৃণমূলের প্রার্থী খোকন দাসকে জয়ী করতে হবে। তাকে নির্বাচিত করার মধ্যে দিয়ে রাজ্যে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের সরকারকে প্রতিষ্ঠা লাভে সহযোগিতা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পথকে প্রশস্ত করতে হবে।