পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসির উদ্যোগে মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে। এই মিলন উৎসবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু, সংগঠনের জেলা সভাপতি সন্দীপ বসু, বর্ধমান শহর সভাপতি প্রসেনজিৎ কুণ্ডু সহ একাধিক বিধায়ক ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই সভায় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলায় শ্রমজীবীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত কাজ করা হয়েছে তার কথা তুলে ধরেন। শ্রমজীবীদের কাছে নানান সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার শ্রদ্ধা নিবেদন করেন। (পজ্)ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আইএনটিপিইউসির পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের বিভিন্ন কর্মক্ষেত্রে এই সংগঠনকে প্রসারিত করা হয়েছে। আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনে রাজ্যে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আইএনটিটিইউসিকে বিশেষ ভূমিকা নিতে হবে। আর সেই কাজ এখন থেকেই শুরু করতে হবে। বিরোধীদের যাবতীয় অপচেষ্টাকে প্রতিহত করার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। (পজ্)সন্দীপ বসু বলেন, আজ এখানে যে মিলন উৎসবের আয়োজন করা হয়েছে তাতে সারা জেলা থেকে শ্রমজীবী অংশের মানুষরা অংশ নিয়েছেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো এই শ্রমজীবী মানুষদের কাছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাকে সঠিকভাবে পৌঁছে দেওয়া। এরজন্য রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে খুব শীঘ্রই জেলার প্রতিটি ব্লকে আমরা শিবির করবো। সেখান থেকে বিভিন্ন সেক্টরে কর্মরত শ্রমজীবীদের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে সংগঠনের পক্ষ থেকে।
- accident
- BJP
- Culture
- Fashion
- food
- Health
- holi 2026
- Jamalpur
- kalna
- Lifestyle
- murder
- politics
- safe drive safe life
- sfi
- SIR
- Social
- Society
- Sports
- Tech
- TMC
- অন্নপূর্ণা ভাণ্ডার
- অন্নপূর্ণা যোজনা
- অবৈধ নির্মাণ
- আমার পাঠশালা
- কাটোয়া
- কাটোয়ায়
- কালনা
- খোকন দাস
- তৃণমূল কংগ্রেস
- দুর্ঘটনা
- পথ দুর্ঘটনা
- পূর্বস্থলী
- বর্ধমান
- বর্ধমান উত্তরের
- বিশ্ব সাইকেল দিবস
- বৃক্ষরোপণ
- মাধ্যমিক ২০২৬
- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- মেহেমুদ খান
- মৌমিতা বিশ্বাস মিশ্র
- শ্বেতা আগরওয়াল
Chief Editor
Saroj Mhr
Lorem ipsum is simply dummy text


