সেবা সংকল্প অভিযান কর্মসূচির আওতায় কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে নির্বাচন প্রক্রিয়া নিয়ে শিক্ষামূলক শিবির অনুষ্ঠিত হল। শিক্ষক অনুপকুমার দত্ত পড়ুয়াদের ভোটাধিকার, ভোটদানের গুরুত্ব ও প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে জানান। সৌমেন লাহার নির্দেশনায় মক পোলের মাধ্যমে ভোটগ্রহণের পদ্ধতি তুলে ধরা হয়। প্রধান শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত জানান, ভারতে প্রায় ৯৭ কোটি ভোটার রয়েছেন এবং গণতন্ত্রে নির্বাচনের গুরুত্ব অপরিসীম।
মহালয়ার সকালে বাগবাজার ঘাটে তর্পণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পরিবারের সদস্যদের পাশাপাশি দলের শহিদদের স্মরণেও তর্পণ করেছেন বলে জানান তিনি। রেজিনগর ও নন্দীগ্রামের উপনির্বাচন, ভোট চুরির অভিযোগ এবং জ্ঞানেশ কুমারকে পদ্মভূষণ দেওয়ার দাবি নিয়েও বক্তব্য রাখেন শমীক।
অন্যদিকে, মহালয়ায় কলকাতা ও হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে তর্পণ করতে ভিড় জমালেন পুণ্যার্থীরা। ভিড় সামলানো ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। পরিস্থিতির উপর নজর রাখছে কলকাতা পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশ।
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।
#মহালয়া #তর্পণ #শমীকভট্টাচার্য #নির্বাচন #দীননাথদাসউচ্চবিদ্যালয় #নবান্ন #কলকাতা #হাওড়া #WestBengalNews #BengaliNews #StraightcutNews


