বুদ্ধ পূর্ণিমায় কালনার বৌদ্ধ মন্দিরে উপস্থিত মন্ত্রী স্বপন দেবনাথ II দি হোমিও হল এর ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রকাশিত হলো স্মরণিকা


1
বুদ্ধ পূর্ণিমায় কালনার বৌদ্ধ মন্দিরে উপস্থিত মন্ত্রী স্বপন দেবনাথ

১২ মে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আল্লাহর বৌদ্ধ মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষজনের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পবিত্রতম একটি দিন। দিনটি উৎসবের দিন। কারণ আজ বৌদ্ধ ধর্মের প্রচারক গৌতম বুদ্ধের জন্মদিন। কথিত আছে এই বৈশাখী পূর্ণিমার পবিত্র তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এবং আজকের এই পূর্ণ তিথিতেই তিনি মহানির্বাণ লাভ করেছিলেন। গৌতম বুদ্ধ ‘ অষ্টাঙ্গিক মার্গ ‘ বা পথকে অনুসরণ করে মানুষের জীবনে দুঃখ থেকে চির মুক্তি লাভের কথা বলেছিলেন। সারা বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি আমাদের দেশের বিভিন্ন প্রান্তেও এই দিনটি মহা সমারোহের সঙ্গে পালিত হচ্ছে। এই উপলক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার কালনার আমলাপুকুরের বৌদ্ধ মন্দিরে পূর্ণ মর্যাদার সঙ্গে দিনটি পালিত হচ্ছে। আজ এই মন্দিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। আজ এখানে এসে প্রথমেই তিনি বুদ্ধদেবের পায়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তিনি বলেন, সর্ব ধর্মের প্রতি তার সমান শ্রদ্ধা ও ভক্তি আছে। জন্মতিথিতে বুদ্ধদেবকে শ্রদ্ধা জানাতে প্রতি বছরই তিনি এখানে আসেন । তিনি আরও বলেন, এই মন্দিরে একটি পুরনো বৌদ্ধ মূর্তি ছিল। বর্তমানের মূর্তিটি থাইল্যান্ড থেকে আনা হয়েছে। মন্দিরের শান্ত পরিবেশ তাকে মুগ্ধ করেছে বলে জানান স্বপন দেবনাথ।
2
দি হোমিও হল এর ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রকাশিত হলো স্মরণিকা

দি হোমিও হল এর ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডাক্তার চিররঞ্জন সাধুর জন্মশতবর্ষকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ধমান সেন্ট জন্স অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে মণিকা শীর্ষক একটি স্মরণিকা অনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান সারদা আশ্রম এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী দুর্গেশানন্দ মহারাজ, বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের সহ অধ্যক্ষ ডাক্তার প্রণব ভট্টাচার্য, বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির সভাপতি সিয়াংজী ওয়াং, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষে দেবাশীষ মল্লিক, বেঙ্গল হোমিওপ্যাথিক কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক পাল, বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির কার্যনির্বাহী সভাপতি শীর্ষেন্দু সাধু প্রমুখ। এদিন অনুষ্ঠানের প্রারম্ভে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী শ্রেয়াংসী ব্যানার্জী। (পজ্)

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা প্রত্যেকেই তাদের বক্তব্যে দি হোমিও হল এর মতো একটি প্রতিষ্ঠানের ৭৫ বছর অতিক্রম করার বিষয়টিকে একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তারা প্রত্যেকেই আশা রাখেন এই প্রতিষ্ঠান আগামী দিনে শতবর্ষ অতিক্রম করবে। এদিন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শীর্ষেন্দু সাধু। অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জানান রাজীব হালদার।(পজ্)

এই অনুষ্ঠান প্রসঙ্গে জানাতে গিয়ে দি হোমিও হল এর কর্ণধার মনোজ কুমার সাধু বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি দি হোমিও হল এর যেমন ৭৫ বছর পূর্ণ হলো, ঠিক তেমনই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডাক্তার চিররঞ্জন সাধুর এবার জন্মশতবর্ষ। এই দুটি বিশেষ লগ্নকে সামনে রেখে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি স্মরণিকা প্রকাশ করেছি। স্মরণিকাটির নামকরণ করা হয়েছে মণিকা। আমরা প্রত্যেকেই আশাবাদী এই প্রতিষ্ঠান আগামী দিনে পায়ে পায়ে শতবর্ষ অতিক্রম করে আরও অনেকটা পথ এগিয়ে যাবে।