বিবেকানন্দের জন্মদিনে মূর্তি প্রতিষ্ঠার উদ্যোগ খন্ডঘোষে

বিবেকানন্দের জন্মদিনে মূর্তি প্রতিষ্ঠার উদ্যোগ খন্ডঘোষে

প্রতিবছরই ১২ই জানুয়ারি দিনটি স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে সারা দেশজুড়ে মর্যাদা সহকারে পালন করা হয়। এ বছরও সেই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের পুনশুড় গ্রামে স্বামী বিবেকানন্দের নবনির্মিত পূর্ণাঙ্গ মূর্তিতে মাল্যদান করা হবে বলে জানিয়েছেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। তিনি বলেন, স্বামী বিবেকানন্দ হলেন বিশ্বের বুকে ভারতের অন্যতম পরিচয়। তিনি ছিলেন সম্প্রীতির নিদর্শন। মানুষে মানুষে যাবতীয় ভেদ কখনও তিনি পছন্দ করতেন না। ভারতের সর্বধর্ম সমন্বয়ে যে সনাতন ঐতিহ্য তা প্রবাহিত হয়েছে স্বামী বিবেকানন্দের মতো মানুষের হাত ধরে। তাই এই মানুষটি আমাদের সামনে আদর্শ স্বরূপ। ১২ জানুয়ারি আমরা তার নবনির্মিত মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করবো। একই সঙ্গে বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে এদিন এখানে 7000 মানুষকে খাওয়ানোর ব্যবস্থাও করা হয়েছে। অপার্থিব বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ আমরা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাই। সেটাই আমাদের অন্যতম লক্ষ্য