বর্ধমান রেলস্টেশন এলাকায় বাইকে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য
শহর বর্ধমানের ৪ নম্বর ওয়ার্ডের রেলওয়ে ওভারব্রিজের নীচে
বাইক পার্কিংয়ের পাশে হঠাৎই দাঁড়িয়ে থাকা একটি পালসার বাইকে আগুন লাগে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিগন থেকে একজন বাইকে করে এই ওভারব্রিজের নীচে এসে পার্কিং করার জন্য বাইকটি রাখতেই কিছুক্ষণের মধ্যেই হঠাৎই বাইকটিতে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে। ঘটনার আকস্মিকতায় আশেপাশে চাঞ্চল্য ছড়ায়। যেহেতু স্টেশন সংলগ্ন এলাকা তাই অনেক মানুষের আনাগোনা এখানে। সবার নজরে আসতেই যে যেভাবে পেরেছেন জল নিয়ে এসে নেভানোর ব্যবস্থা করেন। শেষমেষ বাইকটির আগুন নেভানো সম্ভব হয়। ততক্ষণে বাইকের সামনের অংশ প্রায় পুড়ে ছাই হয়ে গেছে। ঠিক কি কারণে বাইকটিতে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। কেউ হতাহত হননি।


