বর্ধমান দক্ষিণ বিধানসভা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে মিছিল
বর্ধমান দক্ষিণ বিধানসভা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এক মিছিল অনুষ্ঠিত হলো স্থানীয় জি টি রোডে। এই মিছিলের নেতৃত্ব দেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নীলা মুন্সী, কাউন্সিলর রুপালী কৈবর্ত্য, রত্না রায় সহ অন্যান্য নেত্রীবৃন্দ। এই মিছিলটি এদিন কার্জন গেটে এসে শেষ হয়। এই মিছিল প্রসঙ্গে জানাতে গিয়ে বিধায়ক খোকন দাস বলেন, এখানকার মহিলারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও অভিনন্দন জানানোর জন্য এই মিছিলের আয়োজন করেছিলেন। বর্ধমান দক্ষিণ বিধানসভা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অর্থ বরাদ্দ বৃদ্ধি করার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়াও একাধিক সরকারি প্রকল্প তিনি বাস্তবায়িত করতে চলেছেন। তার মধ্যে যুব সাথী প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে ভাতা প্রদানের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
নীলা মুন্সী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে বাস্তবায়িত করেছেন। এই প্রকল্পের অর্থ বৃদ্ধি পেয়ে প্রতি মাসে দেড় হাজার টাকা করে হয়েছে। এর ফলে মহিলারা খুবই উপকৃত হবেন। এই অর্থ তারা নিজেদের পরিবার পরিচালনার ক্ষেত্রে ব্যয় করতে পারবেন। এরজন্য আমরা এই মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছি। আমরা চাই এবারের বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করুন। তাঁর পাশে আমরা সবসময় রয়েছি।


