বর্ধমানের শ্মশানে বন্ধ গ্যাস চুল্লী, শবদাহ নিয়ে নাজেহাল অবস্থা


বর্ধমানের শ্মশানে বন্ধ গ্যাস চুল্লী, শবদাহ নিয়ে নাজেহাল অবস্থা

বর্ধমান শহরের নির্মল ঝিল শ্মশানের ইলেকট্রিক ও গ্যাস চুল্লীটি দীর্ঘদিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে সম্পূর্ণ অচল হয়ে পড়ে রয়েছে। বর্তমানে এই শ্মশানে শেষকৃত্যের জন্য সাধারণ মানুষের একমাত্র ভরসা হলো বৈদ্যুতিক চুল্লী। শ্মশানের বর্তমান পরিস্থিতি ও সমস্যা ইলেকট্রিক ও গ্যাসের চুল্লী নিয়ে। মূলত বাম আমলে তৈরী হয়েছিল এই গ্যাস চুল্লীটি। পরে পরিবর্তনে আসা তৃণমূল সরকার ইলেকট্রিক চুল্লী ও শ্মশান নবরূপে নির্মাণ করে। কিন্তু টেকনিক্যাল অভাবে দীর্ঘ সময় ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বৈদ্যুতিক চুল্লী। শ্মশানে দুটি বৈদ্যুতিক চুল্লী থাকলেও যান্ত্রিক ত্রুটি এবং মেরামতের কাজের কারণে মাঝেমধ্যেই এগুলো বন্ধ থাকে। গ্যাসের ও বৈদ্যুতিক চুল্লী বিকল থাকলে শেষকৃত্যের একমাত্র উপায় থাকে কাঠের চিতা। বর্ষার মরসুমে কাঠ ভিজে থাকায় মৃতদেহ দাহ করতে অনেক বেশি সময় লাগছে। বর্ধমান শহর ও তার আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষদের মৃতদেহ সৎকারের জন্য এই নির্মল ঝিল শ্মশানের ওপরই নির্ভর করতে হয়।
কার্যত বর্ধমানের নির্মল ঝিল শ্মশানের পুরো দায়িত্ব বর্ধমান পুরসভার থাকলেও শবদাহন করতে এসে নাজেহাল বর্ধমানবাসী, এমনটাই অভিযোগ।