প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পীদের গানে গানে শ্রদ্ধাজ্ঞাপন | বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস পালন


1
প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পীদের গানে গানে শ্রদ্ধাজ্ঞাপন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে, পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও কাটোয়া পৌরসভার সহযোগিতায় ‘শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৩ ও ১৪ সেপ্টেম্বর এই দুদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ১৪ সেপ্টেম্বর।অনুষ্ঠানের শুভ সূচনা হয় ১৩ সেপ্টেম্বর কাটোয়া সংহতি মঞ্চে। দুদিনের অনুষ্ঠানে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। এলাকাবাসী খুব খুশি এই ধরনের অনুষ্ঠান জেলায় অনুষ্ঠিত হওয়ার জন্য। সকলে ধন্যবাদ জানান মাননীয়া মুখ্যমন্ত্রী ও তথ্য ও সংস্কৃতি বিভাগকে। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রথম দিন গানের মাধ্যমে প্রবাদপ্রতিম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমার ও সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি জানাতে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন অরুন্ধতী হোম চৌধুরী, গৌতম ঘোষ, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, সুজয় ভৌমিক, তৃষা পারুই, বিভবেন্দু ভট্টাচার্য, চন্দ্রিকা ভট্টাচার্য, অরিত্র দাশগুপ্ত ও শিবাজী চট্টোপাধ্যায় মতো স্বনামধন্য শিল্পীরা। অনুষ্ঠানের দ্বিতীয় দিন গানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় শচীন দেব বর্মণ, লতা মঙ্গেশকর, রাহুল দেব বর্মণ ও শ্যামল মিত্রকে । এই প্রবাদপ্রতীম শিল্পীদের শ্রদ্ধাঞ্জলি জানাতে মঞ্চে গান পরিবেশন করেন মনোময় ভট্টাচার্য, সুরজিৎ চট্টোপাধ্যায়, অমিত কুমার গাঙ্গুলি, শুভশ্রী দেবনাথ, অর্পিতা দে, মাধুরী দে, ঐতিহ্য রায়, জয় ভট্টাচার্য ও মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন মত বর্তমান প্রজন্মের গুনী শিল্পীরা। প্রবাদ প্রতিম শিপীদের গানের মাধ্যমে শ্রদ্ধা জানাতে পেরে খুশি শিল্পীরা। এলাকাবাসী দুদিনে একঝাঁক শিল্পীদের এক মঞ্চে পেয়ে আপ্লুত। তারা চাইছেন এই ধরনের অনুষ্ঠান বেশি করে অনুষ্ঠিত হলে আদতে নতুন উদীয়মান শিল্পীরা উপকৃত হবে এবং বেশি করে মঞ্চ পাবে। উদিনের উপচে পড়া ভিড় সামলাতে হলের বাইরে জয়েন্ট স্ক্রীন ব্যবস্থা করা হয়। পুলিশ প্রশাসনের তৎপরতায় শান্তিপূর্ণ ভাবে এই মনোগ্রাহী অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মাননীয় বিধায়ক, কাটোয়া বিধানসভা কেন্দ্র, শ্রীমতী শম্পা ধাড়া, মাননীয়া বিধায়িকা, রায়না বিধানসভা কেন্দ্র, কল্পেন্দু মুখার্জী, যুগ্ম তথ্য অধিকর্তা, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, অহিংসা জৈন, মহকুমা শাসক, কাটোয়া মহকুমা, সমীর কুমার সাহা, পৌরপ্রধান, কাটোয়া পৌরসভা, শান্তনু কোনার, কর্মাধ্যক্ষ, পূর্ব বর্ধমান জেলা পরিষদ, মাম্পি রুদ্র, কর্মাধ্যক্ষ, পূর্ব বর্ধমান জেলা পরিষদ, তীর্থেন্দু গাঙ্গুলী, পুলিশ আধিকারিক, কাটোয়া থানা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। (পজ্)

2
বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস পালন

১৫ সেপ্টেম্বর বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে পালন করা হয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের জন্মদিবস। সংস্থার নিজস্ব ভবনে শরৎচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রথমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী নিয়ে আলোচনা করেন সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী, কবি সাহিত্যিক, নাট্যকার ডঃ দেবেশ ঠাকুর। শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের জীবনী নিয়ে সুন্দর বক্ত্যব্য রাখেন ও সংগীত পরিবেশন করে সকলের মন জয় করেন তিনি। আলোচনা চক্রে সাহিত্য গবেষক বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য, সাহিত্যিক প্রণব মুখোপাধ্যায়, আনোয়ার আলী, সাহিত্য প্রেমী দেবনাথ মুখার্জী, বরুণ মজুমদার,প্রধান শিক্ষক মানব সরকার। সভায় সভাপতিত্বে ছিলেন নিতাই মুখার্জী। সঞ্চলনায় ছিলেন সুজিত চক্রবর্তী। সংগীতে অংশ নেন কৃষ্ণা ঘটক, শুভ্রা সরকার, স্মৃতি কণা রায়, গার্গী মল্লিক, মৌসুমী সিনহা। কবিতা পাঠে অংশ নেন তাপস ভূষণ সেনগুপ্ত, মিতা মন্ডল, রথীন পার্থ মন্ডল প্রমুখ। (পজ্ )