পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হোম লোন এক্সপো ২০২৫ II তৃতীয় বর্ষের আয়ুষ স্বাস্থ্যমেলা

1
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হোম লোন এক্সপো ২০২৫

বর্ধমান শহরের উৎসব ময়দানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে হোম লোন এক্সপো ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে ৭ ও ৮ ফেব্রুয়ারি। এই উপলক্ষ্যে আয়োজিত এক সাংবাদিক সভায় হোম লোন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ব্যাংকের বর্ধমান সার্কেলের ডেপুটি জেনারেল ম্যানেজার বুদ্ধদেব সাহা। উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিক বৃন্দ। এই হোম লোন বিষয়ে জানাতে গিয়ে বুদ্ধদেব সাহা বলেন, এখানে আয়োজিত এই এক্সপোতে মোট 24টি স্টল। রয়েছে 18 টি নামিদামি ডেভলপার কোম্পানি ও সোলার এনার্জি মেনুফ্যাকচারিং কোম্পানি উপস্থিত রয়েছে এখানে। তারা এই সংক্রান্ত লোনের বিষয়ে বিভিন্ন রকম সুযোগ-সুবিধার কথা আগত উপভোক্তাদের কাছে তুলে ধরছেন। তিনি জানান, সারাদেশে মোট ১৩৮ টি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সার্কেল রয়েছে। এই ১৩৮ টি সার্কেলেই মোট ১৫০ টি হোম লোন এক্সপো অনুষ্ঠিত হচ্ছে ৭ ও ৮ ফেব্রুয়ারি। তিনি জানান, অশোক চন্দ্র জি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করার পর এই ধরনের কর্মযজ্ঞে তিনি গুরুত্ব আরোপ করেছেন। হোম লোন পাওয়ার ক্ষেত্রে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই আবেদন করা যাবে। এক্ষেত্রে আগামী 31 মার্চ পর্যন্ত কোনো প্রসেসিং চার্জ লাগছে না। সরকারি চাকুরিজীবী, ব্যবসায়ী ও অন্যান্য চাকুরিজীবীরা এই লোন পাওয়ার ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস ও রায়নার বিধায়ক শম্পা ধাড়া। পরেশ সরকার বলেন, বাড়ি করার ক্ষেত্রে লোন নেওয়ার বিষয়টি বহু মানুষেরই প্রয়োজন হয়। তাই অনেকেই ব্যাংক থেকে লোন নিতে চান। এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেই সুবিধা প্রদানের বিষয় বার্তা দিতে এসেছে। পরেশ বাবু বলেন, আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ করবো তারা ব্যাংকে এসে লোনের বিষয়ে কথা বলুন। নিজেদের প্রয়োজন মতো লোন নিন। বাড়ি করার জন্য লোন দেওয়ার ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অবশ্যই তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। শতবর্ষ প্রাচীন এই ব্যাংকের ভূমিকা এক্ষেত্রে আরও উজ্জ্বলতর হোক।

বিধায়ক খোকন দাস বলেন, বাড়ি করার জন্য লোন নেওয়ার বিষয়টি আরও বেশি করে প্রচারের আলোকে নিয়ে আসা দরকার। কারণ বহু সাধারণ মানুষ বাড়িঘর করেন কিন্তু অনেকেই ব্যাংক লোন না নিয়ে ব্যক্তি বিশেষের কাছ থেকে টাকা ধার করেন। অনেক চড়া সুদে সেই টাকা তাদের শোধ করতে হয়। নানা রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তাই সাধারণ মানুষকে এই ধরনের ব্যাংক লোনের বিষয়ে অবহিত করা প্রয়োজন। যত বেশি সংখ্যক এই ধরনের ক্যাম্প করা যাবে ততই উপকৃত হবেন সাধারণ মানুষ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এক্ষেত্রে যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত সাধুবাদ যোগ্য।

2
তৃতীয় বর্ষের আয়ুষ স্বাস্থ্যমেলা

সাম্প্রতী অনুষ্ঠিত হয়ে গেল পূর্ব বর্ধমান জেলার আয়ুষ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৃতীয় বর্ষ স্বাস্থ্য মেলা। টাউন হল প্রাঙ্গণে ৫ই ফেব্রুয়ারি থেকে ৭ই ফেব্রুয়ারি সকাল ১১ টা থেকে বিকেল ছটা পর্যন্ত চলবে এই স্বাস্থ্য মেলা। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সিএমওএইচ জয়রাম হেমব্রম, ডেপুটি সিএমওএইচ সুবর্ণ গোস্বামী, জেলা আয়ুষ আধিকারিক ডক্টর ইন্দ্রনীল মাঝি সহ স্বাস্থ্যকর্তাগণ। বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে শুরু করে আয়ুষ সংক্রান্ত আলোচনা সভা ,স্বাস্থ্য শিবির ,প্রতিযোগিতা, ক্যুইজ, ভেষজ উদ্ভিদ কর্মশালা ও সাংস্কৃতি অনুষ্ঠান হয়। এখানে বিনামূল্যে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি ও যোগ চিকিৎসার পরামর্শ দেওয়া হয় আগত রোগী এবং তাদের পরিবারবর্গকে। তিন দিনের এই স্বাস্থ্য মেলায় প্রতিদিনই বহু মানুষ এসে উপস্থিত হন।