দাবাং মেজাজে কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার
জেলায় কালনার জনগণের প্রত্যাশা মাফিক নবনির্বাচিত বিধায়ক যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার কাজ শুরু হয়ে গেছে। কালনায় বিগত দিনের সবথেকে বড় সমস্যা জল নিকাশী । সেই জল নিকাশী ব্যবস্থা গ্রহণ করবার পূর্বে তিনি বুজিয়ে দেওয়া পুকুরের ওপর নজর দেন। বেশকিছু প্রোমোটার পুকুর বুজিয়ে কনস্ট্রাকশন শুরু করে দিয়েছে। এই বিষয়গুলি জনগণের মারফত তার নজরে আসে। প্রাথমিক পর্যায়ে তিনি বিষয়টিতে নজর দেওয়া শুরু করেছেন। শুক্রবার সেইসব এলাকায় তিনি সরেজমিনে আসেন। জিরো টলারেন্স নীতি নিয়ে আধিকারিকদের জানান, পুকুরের স্বরূপ ফিরিয়ে নিয়ে আসতেই হবে। কোনোরকম পুকুর বোজানো চলবে না। আইন আইনের মতোই চলবে। এরপর তিনি কালনা মিউনিসিপ্যালিটির পূর্ত বিভাগের কর্মী এবং কালনা ১ ব্লকের বিএলআরও-র সঙ্গে কথা বলেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ ডিপার্টমেন্ট থেকে নিতে হবে বলেও তিনি জানান।


