দক্ষিণ দামোদর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১, আশঙ্কাজনক আরও ১ জন
জেলার দক্ষিণ দামোদর এলাকায় মোগলমারী–বোঁয়াইচন্ডী রোডের শঙ্করপুরে শুক্রবার এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও একজন।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি ট্রাকের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক বাইক আরোহীর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা যায়। অপর আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় রায়নার সেহারাবাজার ফাঁড়ির পুলিশ এবং খণ্ডঘোষ থানার পুলিশ। পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়। পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়।



