দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী কাজল
কলকাতায় এসে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পুজো দিলেন মুম্বাইয়ের প্রখ্যাত অভিনেত্রী কাজল। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ তিনি মন্দিরে পৌঁছোন এবং মা ভবতারিণীর পায়ে ফুল দিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। এরপর মা ভবতারিণীর আশীর্বাদ গ্রহণ করে মন্দির থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী। তার এই পুজো দেওয়াকে কেন্দ্র করে মন্দির চত্বরে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এদিন সকালে নির্বিঘ্নেই মন্দিরে পুজো দিয়ে ফিরে যান মুম্বাইয়ের এই বিখ্যাত অভিনেত্রী।


