তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেপ্তার জামালপুর ব্লক তৃণমূল সভাপতি মেহমুদ খান


তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেপ্তার জামালপুর ব্লক তৃণমূল সভাপতি মেহমুদ খান

তোলাবাজি, হুমকি ও মারধরের অভিযোগে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক তৃণমূল সভাপতি মেহমুদ খানকে বৃহস্পতিবার সকালে হুগলির গুড়াপ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবারই তাকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে তদন্তকারী সংস্থা বলে পুলিশ সূত্রে খবর।

মেহমুদ খানের দাবি, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা তিনি জানেন না। এই গ্রেপ্তারিকে ঘিরে পূর্ব বর্ধমানের রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।