তোলাবাজির অভিযোগে তৃণমূলের অঞ্চল যুব সভাপতি গ্ৰেপ্তার


তোলাবাজির অভিযোগে তৃণমূলের অঞ্চল যুব সভাপতি গ্ৰেপ্তার

জেলার পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর অঞ্চল যুব সভাপতি সৌভাগ্য মজুমদারকে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার পুলিশ।
ধৃতকে ২৭ জুন কালনা মহকুমা আদালতে পেশ করা হয়। শুক্রবার শ্রীরামপুর এলাকার শুভম হোটেলের কর্ণধার বিকাশ ঘোষ নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেন। তার কাছ থেকে বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ১০ থেকে ১১ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ করেন তিনি। তারপরেই নাদনঘাট থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত যুব তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করে। এদিন ৭ দিনের পুলিশী হেফাজত চেয়ে তাকে কালনা আদালতে পাঠায়। এদিন কালনা আদালতে পাঠানোর সময় নাদনঘাট থানায় বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত হয়ে তাকে ডিম ছুঁড়ে মারে এবং চোর চোর স্লোগান দেয় বলে জানা গেছে।