তেরঙ্গা কর্মসূচীকে কেন্দ্র করে সবুজ গ্রাম গড়ার উদ্যোগ

তেরঙ্গা কর্মসূচীকে কেন্দ্র করে সবুজ গ্রাম গড়ার উদ্যোগ

গলসির তেঁতুলমুড়ি হাই মাদ্রাসায় ‘গাছ গ্রুপ’-এর উদ্যোগে ‘আমাদের গ্রাম, সবুজ গ্রাম’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হলো। তেঁতুলমুড়ি তরুণ সংঘ, পলাশডাঙ্গা আদিবাসী মারসাল গাওতা ও মাদ্রাসার সহযোগিতায় দুটি গ্রামে ২০০টি কাঠ ও ফলের গাছ রোপণ ও বিতরণ করা হয়।

গাছ গ্রুপের কর্ণধার তথা ‘গাছ মাস্টার’ অরূপ চৌধুরী জানান, হর ঘর তেরঙ্গা কর্মসূচির প্রথম দিনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক আবজেল মণ্ডলও উদ্যোগের প্রশংসা করেন। তেঁতুলমুড়ি তরুণ সংঘের সম্পাদক রফিকুল মল্লিক ও পলাশডাঙ্গা আদিবাসী মারসাল গাওতার সম্পাদক মিঠুন কিস্কু জানান, এই কর্মসূচিতে যুক্ত হতে পেরে তাঁরা আনন্দিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরূপ চৌধুরী, মহম্মদ তোরাব আলি, টুম্পা হালদার, মুন্সী কিস্কু, শেখ মহম্মদ সেলিম, শেখ ইসমাইল, বিমল মণ্ডল-সহ শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও গ্রামবাসীরা।