তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে জনজোয়ার


তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে জনজোয়ার

পূর্ব বর্ধমান জেলার জামালপুরে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে এক বিরাট মিছিলের আয়োজন করা হয়। ৭ এপ্রিল শুঁড়ে কালনার জোড়বাঁধ থেকে চকদিঘী বেলতলা পর্যন্ত একটি র‍্যালি করা হয়। মাত্র কয়েকটি অঞ্চল নিয়ে এই রালি হলেও তা জনসমুদ্রে পরিণত হয়। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, প্রার্থী ভূতনাথ মালিক, যুব সভাপতি উত্তম হাজারী, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক,জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব,ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতি ও অঞ্চল সভাপতিরা। ভূতনাথ মালিকের সমর্থনে জামালপুরের যেখানেই মিছিল হচ্ছে সেখানেই প্রচুর সংখ্যায় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ভিড় চোখে পড়ছে। হাজার হাজার কর্মী সমর্থক এদিনের মিছিলে পা মেলান।
র‍্যালির শেষে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে মেহেমুদ খান বলেন, সামনে কঠিন লড়াই। সকলকে একযোগে লড়াই করতে হবে। ভূতনাথ মালিককে জিতিয়ে মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীকে এই আসনটি উপহার দিতে হবে। এছাড়াও তিনি কেন্দ্রের বিজেপির নানা চক্রান্তের কথা তুলে ধরেন।
প্রার্থী ভূতনাথ মালিক তার বক্তব্যে কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী কাজের তীব্র সমালোচনা করেন। তিনি রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, কোনো ভাবেই সাম্প্রদায়িক বিজেপিকে এখানে জায়গা দেওয়া যাবে না। জামালপুরের প্রতিটি অঞ্চলের মানুষের কাছে তিনি আবেদন করেন, এই বিজেপি নামক ভাইরাসকে তাড়াতেই হবে।