জেলাশাসককে ডেপুটেশন বিজেপির


জেলাশাসককে ডেপুটেশন বিজেপির

২ ফেব্রুয়ারি বিজেপির পক্ষ থেকে এক ডেপুটেশন কর্মসূচীর আয়োজন করা হয়। দলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় পূর্ব বর্ধমানের জেলাশাসককে। এ প্রসঙ্গে বিজেপির বর্ধমান সংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লীতে গেছেন নাটক করতে। এই রাজ্যে সবকিছু এখন তৃণমূলের নিযুক্ত এজেন্সি আইপ্যাক দিয়ে করানো হচ্ছে। অভিজিৎ বলেন, আর দিল্লীতে গিয়ে নাটক করতে গেছেন ওঁরা”। দিল্লীতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়া নিয়ে কটাক্ষ করেন তিনি। বিজেপির অভিযোগ, এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য সরকার নিযুক্ত এক শ্রেণীর ইআরও, এইআরও এবং বিএলও তৃণমূল কংগ্রেস ও আইপ্যাকের সঙ্গে যোগসাজশে কাজ করছেন। এরফলে ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। বিজেপির পক্ষ থেকে আরও দাবি করা হয়, মুখ্যসচিব ও অর্থসচিবকে নির্বাচন কমিশনের তরফে বারংবার নির্দেশ দেওয়া সত্ত্বেও এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত কোনো ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়নি। এতে এসআইআর প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এদিনের ডেপুটেশনকে ঘিরে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কোর্ট কম্পাউন্ড এলাকায় কড়া পুলিশী নিরাপত্তার ব্যবস্থা করা হয়।