জাল লটারি চক্রে ২ আটক, ১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত! গুসকরা হাসপাতালে মন্ত্রীর ক্ষোভ

পুরুলিয়ার হুটমুড়া বাজারে জাল ও অননুমোদিত লটারি টিকিটের কারবারের অভিযোগে পুলিশের আচমকা অভিযানে দু’জনকে আটক করা হয়েছে। DySP (DEB)-এর নেতৃত্বে মফঃস্বল থানার পুলিশ দুটি লটারির দোকানে তল্লাশি চালিয়ে হুটমুড়ার বাসিন্দা গোপীনাথ চৌধুরী ও নবীন গড়াইকে আটক করে। তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

অন্যদিকে, আদ্রায় প্রায় ৭০ লক্ষ টাকার ব্যাংক প্রতারণা মামলায় আদালতের নির্দেশে অভিষেক ব্যানার্জী ও তাঁর স্ত্রী সুমনা সাহা ব্যানার্জীর যৌথ মালিকানাধীন প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের বাইক শোরুম ও জমি বাজেয়াপ্ত করেছে পুরুলিয়া জেলা পুলিশ। মামলায় ১০২ জনের নামে বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে। ২০ জুলাই অভিষেক ব্যানার্জী ও কর্মী রাহুল সিংকে গ্রেপ্তার করা হয়েছিল।

এদিকে, পূর্ব বর্ধমানের গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচিতে গিয়ে রোগী পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের প্রতিমন্ত্রী কলিতা মাঝি। এক রোগীর আত্মীয় চিকিৎসায় গাফিলতি ও দুর্ব্যবহারের অভিযোগ জানালে মন্ত্রী রোগীর কাছে গিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। পরে কর্তব্যরত নার্স ও স্বাস্থ্যকর্মীদের রোগীদের সঠিক পরিষেবা ও ভালো ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।

#Purulia #Hutmura #LotteryFraud #BankFraud #Adra #Bardhaman #Guskara #HospitalNews #CrimeNews #WestBengalNews #BengaliNews #StraightcutNews