জামালপুরে নবম দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন রাজ্যের কৃষি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি II স্কুলের অনুষ্ঠানে প্রচারে জোয়ারের পুষ্টিগুণ

1
জামালপুরে নবম দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন রাজ্যের কৃষি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি

নবম দুয়ারে সরকারের প্রথম দিনে জামালপুরে দুয়ারে সরকার ক্যাম্প প্রদর্শনে এলেন রাজ্যের কৃষি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মীনা। জামালপুরে ১ পঞ্চায়েতের সেলিমাবাদ হাইস্কুল ও জোতশ্রীরাম পঞ্চায়েতের ফ্লাড শেল্টার এই দুটি ক্যাম্প তিনি ঘুরে দেখেন। তাঁর সাথে ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রাণী এ, সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রাম শঙ্কর মন্ডল। ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ-সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থসারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান সহ অন্যান্যরা। ছিলেন জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। ওঙ্কার সিং মীনা ক্যাম্পে প্রতিটি প্রকল্পের জন্য নির্দিষ্ট কক্ষগুলিতে গিয়ে যেমন আধিকারিকদের সঙ্গে কথা বলেন, তেমনই বিভিন্ন উপভোক্তার সাথেও কথা বলেন। এক বয়স্ক মানুষের পাশে বসে তাঁর দলিল রেকর্ড করার ব্যবস্থা করে দেন। তিনি বলেন, রাজ্যের সমস্ত জায়গাতেই বিভিন্ন দপ্তরের অধিকর্তারা যাচ্ছেন পরিদর্শনে। তিনি এখানে এসেছেন। জোতশ্রীরামে গিয়ে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষরা যারা ধানের জন্য ক্ষতিপূরণ পেয়েছেন তাদের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেন। চাষীরা যাতে কপির দাম সঠিক পান সে বিষয়েও আলাপ আলোচনা করেন।

2
স্কুলের অনুষ্ঠানে প্রচারে জোয়ারের পুষ্টিগুণ

বর্ধমানের ম্যাগনাস গ্লোবাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের তৈরী সুস্থায়ী খাদ্যাভাসের স্টল নজর কাড়ল এবার। স্টলের দায়িত্বে থাকা পড়ুয়া অর্পণ লাল, সোমদেব ব্যানার্জীরা জানায় “পোস্টার ও খাদ্যাশস্যের প্রদর্শনীর মাধ্যমে রাগি বাজরা ও জোয়ারের পুষ্টিগুণ তুলে ধরা হয় আমাদের সহপাঠি ও অভিভাবকদের কাছে”। উদ্দেশ্যে ছিল, নায্যমূল্যে সরাসরি এফ.পি.সি থেকে এসকল খাদ্যশস্য ক্রয়ের সুবিধা পাওয়া। এছাড়াও মহাকাশ বিজ্ঞান, সুস্থ অভিভাকত্ব, ভারতীয় ঐতিহ্য ও স্থাপত্য, লুপ্তপ্রায় বণ্যপ্রাণ ও ক্রীড়া রক্ষা বিষয়ক স্টলও নজর কাড়ে সকলের।