খাবারের গুণমান খতিয়ে দেখতে মাঠে জেলা প্রশাসন

খাবারের গুণমান খতিয়ে দেখতে মাঠে জেলা প্রশাসন

পুরুলিয়া শহরের হোটেল-রেস্তোরাঁয় ডিএম ও এসপির ঝটিকা অভিযান।
রাজ্য সরকারের কড়া নির্দেশনার পরই নড়েচড়ে বসলো পুরুলিয়া জেলা প্রশাসন। সাধারণ মানুষের কাছে উন্নত ও নিরাপদ খাবারের গুণমান সুনিশ্চিত করতে এদিন পুরুলিয়া শহরের একাধিক হোটেল, রেস্তোরাঁ এবং খাদ্যসামগ্রীর দোকানে এক যৌথ ঝটিকা অভিযান চালানো হয়।
স্বয়ং পুরুলিয়ার জেলাশাসক সুধীর কষ্ঠাম এবং জেলা পুলিশ সুপার কুমারসানী রাজ ছাড়াও আধিকারিকদের এই প্রতিনিধি দলে দুর্নীতি দমন শাখার সদস্যরা ছাড়াও প্রশাসনের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশৃঙ্খলা এড়াতে এবং তল্লাশি অভিযান মসৃণ রাখতে পুরো টিমের সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। অভিযান চলাকালীন শহরের বিভিন্ন নামী-দামি হোটেল ও রেস্তোরাঁর রান্নাঘরের সামগ্রিক পরিবেশ, রান্নায় ব্যবহৃত সামগ্রী এবং খাদ্যের গুণমান খতিয়ে দেখা হয়। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো প্রকার আপস করা হবে না। ভেজাল বা নিম্নমানের খাবার পরিবেশন করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।