অমৃত পরিবার-এর ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান

 

অমৃত পরিবার-এর ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান

বর্ধমানের অন্যতম সাংস্কৃতিক সংস্থা অমৃত পরিবার। এই সংস্থার ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় উদয়চাঁদ গ্রন্থাকার প্রাঙ্গণে। এদিন এখানে সংস্কার প্রশিক্ষার্থীরা সংগীত সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এই প্রতিষ্ঠানের কর্ণধার নম্রতা রায় বলেন, এখানে আমরা ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে অমৃত পরিবারের সকলে একত্রিত হয়েছি। যা আমাদের প্রত্যেককে খুব আনন্দ দিয়েছে। আগামী বছর আমরা আরও বড় আকারে এই অনুষ্ঠান করার ব্যাপারে প্রচেষ্টা নেব। এখানে পরিবেশিত বিভিন্ন শিল্পীর গান প্রসঙ্গে নম্রতা বলেন, আমাদের এখানে যেমন সব বয়সের প্রশিক্ষার্থীরাই রয়েছেন, তেমনই গানের ক্ষেত্রে পুরনো এবং নতুন সব মিলিয়েই সংগীত পরিবেশনের আয়োজন করা হয়েছিল। গান প্রকৃত অর্থে গানই। গানের কোনো পুরোনো ও নতুন বলে কিছু হয় না। বিভিন্ন জেনারেশনে বিভিন্ন গান লেখা ও সুর দেওয়া হয়। পরে তা পরিবেশিত হয়। এই সমস্ত গানকেই আমরা শ্রদ্ধার সঙ্গে পরিবেশনের চেষ্টা করেছি।