১১ দফা দাবিতে ডেপুটেশন আই এস এফ–এর
এস আই আর-এ বাদ পড়া ২৭ লক্ষ নাগরিকের নাম অন্তর্ভুক্তি, যুবকদের স্থায়ী কর্মসংস্থান, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য ও সেচের ব্যবস্থা, সরকারি স্কুল-কলেজ ও হাসপাতালে শূন্যপদ পূরণ এবং বারুইপুর-সহ রাজ্যে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১১ দফা স্মারকলিপি দিল আই এস এফ।
বুধবার শতাধিক কর্মী-সমর্থক বিক্ষোভে অংশ নেন। পরে এক প্রতিনিধিদল জেলাশাসকের সঙ্গে দেখা করে দাবি নিয়ে আলোচনা করে।


