স্বেচ্ছাসেবী সংস্থা হলুদ পাখির উদ্যোগে চক্ষুদান বিষয়ে সচেতনতা শিবির


স্বেচ্ছাসেবী সংস্থা হলুদ পাখির উদ্যোগে চক্ষুদান বিষয়ে সচেতনতা শিবির

স্বেচ্ছাসেবী সংস্থা হলুদ পাখির পক্ষ থেকে বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই শিবির থেকে সাধারণ মানুষকে চক্ষুদানের বিষয়ে সচেতন করা হয়। এই কর্মসূচীতে অংশ নেন হলুদ পাখির প্রাণপুরুষ সিদ্ধার্থ শংকর রায়(সিধু)। উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল ডাঃ মৌসুমী ব্যানার্জী, ভাইস প্রিন্সিপাল ডাঃ তাপস ঘোষ প্রমুখ। তাদের এই কর্মসূচী প্রসঙ্গে জানাতে গিয়ে সিদ্ধার্থ শংকর রায় বলেন, সামাজিক কিছু কাজ করার লক্ষ্য নিয়ে তারা এগিয়ে চলেছেন। বর্ধমানে চক্ষুদান বিষয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো এই শিবিরে ২৮ জন চক্ষুদানের অঙ্গীকার করেন। এই মহতী কাজে যারা সহযোগিতা করেছেন, এগিয়ে এসেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। জানা যায়, হলুদ পাখি বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সহযোগিতায় থ্যালাসেমিয়া রোগীদের রক্তদান ও তাদের রক্ত দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই তারা গলসীর গোহগ্রামে কিছু পিছিয়ে পড়া পরিবারের শিশুদের রাতে ছাতা সহ অন্যান্য সামগ্রী তুলে দিয়েছেন। গ্রামে বিশেষ করে নারী সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে ছটি সৌর লাইটের ব্যবস্থা করেছেন। এইভাবে সামাজিক নানান কাজের সঙ্গে তারা নিজেদের যুক্ত রেখেছেন। তারা চান চক্ষুদানের বিষয়টি সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতন করতে। যাতে তারা অন্ধ জনে দেহ আলো — এই ভাবনার জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে আবদ্ধ হন। সিধু জানান, এদিনের কর্মসূচীতে চক্ষুদানের বিষয়ে অঙ্গীকার করেন বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল ডাঃ মৌসুমী ব্যানার্জী ও ভাইস প্রিন্সিপ্যাল ডাঃ তাপস ঘোষ। তারা প্রত্যাশা করেন প্রিন্সিপ্যাল ও ভাইস প্রিন্সিপ্যালের এই মহতী উদ্যোগ আগামী দিনে তাদের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অন্যান্য সাধারণ মানুষকে চক্ষুদানের বিষয়ে অনুপ্রাণিত করবে।