সুরেন্দ্রনাথ ল কলেজে ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না—নতুন নির্দেশিকা ঘিরে রাতভর বিক্ষোভে উত্তাল কলেজ চত্বর। দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমিস্টারের পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।
পুরুলিয়া মফস্বল থানার পুলিশের বড় সাফল্য। পুরুলিয়া-রাঁচি জাতীয় সড়কের রুদ্রা এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানের গোপন কুঠুরি থেকে প্রায় ১৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় আন্তঃরাজ্য পাচার চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে দুটি গাড়ি ও ছয়টি মোবাইল ফোন।
মানবাজারে সাত বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় ফুচু ওরফে সন্তোষ পরামাণিককে ২৫ বছরের কারাদণ্ড দিল পুরুলিয়া জেলা আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
বর্ধমানের নবাবহাটে জাতীয় সড়কের কাছে একাধিক মালবাহী গাড়ির সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত। লরির টায়ার ফেটে গতি কমে যাওয়ার পর পিছন থেকে আসা কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় বলে জানা গিয়েছে। আহত চালক ও খালাসিদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে।
অন্যদিকে, বর্ধমানে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বর্ধমান কয়েন এক্সিবিশন ২০২৬’। ১১ থেকে ১৩ সেপ্টেম্বর সঙ্গম হলে আয়োজিত এই প্রদর্শনীতে পুরনো মুদ্রা, ডাকটিকিট ও ঐতিহাসিক সামগ্রী প্রদর্শিত হচ্ছে। উদ্যোক্তাদের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০ জন প্রদর্শক ও সংগ্রাহক অংশ নিয়েছেন।
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।
#WestBengalNews #BengaliNews #BanglaNews #BreakingNews #TodayNews #BurdwanNews #PuruliaNews #KolkataNews #CrimeNews #CollegeNews #DrugNews #StraightcutNews


