পূর্ব বর্ধমানের জামালপুরে জনতার দরবার চলাকালীন বিধায়ক অরুণ হালদারের সঙ্গে কথোপকথন গোপনে অডিও রেকর্ড করার অভিযোগে এক যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসার পর তাঁকে বিধায়ক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সদুত্তর না মেলায় জামালপুর থানার পুলিশের হাতে ওই ব্যক্তিকে তুলে দেন বিধায়ক। তাঁর দাবি, অসৎ উদ্দেশ্যেই অনুমতি ছাড়া কথোপকথন রেকর্ড করা হচ্ছিল।
মেমারির একটি স্মল ফিনান্স ব্যাংককে ঘিরে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে উত্তেজনা ছড়ায়। গ্রাহকদের অভিযোগ, ৫৫ হাজার টাকার লোনের ক্ষেত্রে হাতে প্রায় ৩০ হাজার টাকা দেওয়ার কথা বলা হলেও কিস্তি পরিশোধের পরও ব্যাংকে বকেয়া দেখানো হয় এবং মোট প্রায় ৭২ হাজার টাকা পরিশোধ করতে বলা হয়। একাধিক গ্রাহক ব্যাংকে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্ধমানের তেলিপুকুরে টোটো চলাচলে পুলিশের নিষেধাজ্ঞার প্রতিবাদে শতাধিক টোটো চালকের পথ অবরোধ ও বিক্ষোভ। মূল রাস্তা দিয়ে টোটো চলাচল বন্ধ করে সরু গলিপথে ঘুরিয়ে দেওয়ার অভিযোগে যানজট তৈরি হয়। চালকদের দাবি, রুট বন্ধ হলে ঋণ নিয়ে টোটো কেনা কয়েকশো চালক ও তাঁদের পরিবারের রোজগার বন্ধ হয়ে যাবে। যাত্রী নামিয়ে দেওয়া ও চালকদের হেনস্থার অভিযোগও তুলেছেন তাঁরা।
অন্যদিকে, সল্টলেকে আচমকা পরিদর্শনে নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিধাননগর পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে ফুটপাত দখলের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। কোথাও ফুটপাতের উপর পার্কিং, কোথাও দোকান বসানোর অভিযোগ সামনে আসে। দ্রুত বেআইনি দখল সরানোর নির্দেশ দিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যবস্থা না নিলে জরিমানার কড়া বার্তা দিয়েছেন মন্ত্রী।
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।
#WestBengalNews #BengaliNews #BanglaNews #BreakingNews #BurdwanNews #Jamalpur #Memari #TotoProtest #LoanFraud #BankFraud #SaltLake #AgnimitraPaul #LocalNews #StraightcutNews


