মুক্তারপুরে ক্লাবঘর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, উভয় পক্ষের অভিযোগে গ্রেফতার ৩


মুক্তারপুরে ক্লাবঘর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, উভয় পক্ষের অভিযোগে গ্রেফতার ৩

জেলার কালনা মহকুমার মুক্তারপুরে একটি ক্লাবঘরের দখলকে কেন্দ্র করে বুধবার রাতে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও মারধরের ঘটনায় পুলিশ উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার কালনা মহকুমা আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম বিমল পাত্র, অপূর্ব মণ্ডল ও উত্তম বালা। তিনজনেরই বাড়ি কালনা থানার অন্তর্গত মুক্তারপুর এলাকায়। বুধবার মুক্তারপুরে একটি ক্লাবঘরের দখল কার হাতে থাকবে, তা নিয়ে বিজেপির দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে সেই বচসা সংঘর্ষ ও মারধরে রূপ নেয়। ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করে।
ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কালনা থানায় যান কালনা বিধানসভার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। তিনি পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এরপর উভয় পক্ষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পর তিনজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের কালনা মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।