বিধানসভায় দৃষ্টি আকর্ষণী ও জনস্বার্থের বিষয়কে আরও গুরুত্ব দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

বিধানসভায় দৃষ্টি আকর্ষণী ও জনস্বার্থের বিষয়কে আরও গুরুত্ব দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

বিধানসভায় দৃষ্টি আকর্ষণী ও উল্লেখ পর্বে ওঠা বিভিন্ন জনস্বার্থের বিষয়কে আরও গুরুত্ব দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। অধিবেশনে তিনি জানান, বিধায়কদের উত্থাপিত বিষয়গুলির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে। একই সঙ্গে প্রতি তিন মাস অন্তর সেই কাজের অগ্রগতি বা কমপ্লায়েন্স রিপোর্টও প্রকাশ করা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, উল্লেখ পর্বে বিধায়কদের উত্থাপিত বিষয়গুলিকে অনেক সময় সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় গুরুত্ব দেয় না। সেই পরিস্থিতি বদলাতে তিনি সব দপ্তরের সচিবদের নির্দেশ দেবেন, যাতে বিধায়কদের তোলা প্রতিটি বিষয় সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয় এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তিনি অধ্যক্ষকেও অনুরোধ করেন, এই সমস্ত বিষয় মুখ্যমন্ত্রীর দপ্তরেও পাঠানোর ব্যবস্থা করতে। মুখ্যমন্ত্রী জানান, তিনি নিজেও বিষয়গুলির অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করবেন এবং প্রতি তিন মাস অন্তর কমপ্লায়েন্স রিপোর্ট প্রকাশ করা হবে।