বাসের পারমিটে ৯০ হাজার ঘুষের অভিযোগে RTO গ্রেপ্তার, ৪ বাংলাদেশিকে ফেরত! ডুমুরসোলে বেহাল রাস্তা

বাসের পারমিট দেওয়ার বিনিময়ে ৯০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক RTO আধিকারিক। প্রথমে এক লক্ষ টাকা ঘুষ দাবি করে পরে ৯০ হাজার টাকায় রফা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত চালাচ্ছে অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ।

অন্যদিকে, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পুরুলিয়া থেকে আটক চার বাংলাদেশি নাগরিক—মহঃ জাহিদ ইমন, মহঃ তৌহিদ মন্ডল, শান্ত হোসেন ও সুমন শেখকে স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁদের হরিণঘাটায় বিএসএফের ১৪৩ ব্যাটালিয়নের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। এরপর বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের যৌথ ‘গুডউইল কমিটি’র মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

এদিকে, পুরুলিয়ার ডুমুরসোল ব্রিজ সংলগ্ন রাস্তার বেহাল দশায় দুর্ভোগে বাসিন্দা ও যানবাহন চালকরা। বড় বড় গর্তে বৃষ্টির জল জমে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। বড় বিপদ ঘটার আগেই রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।

#Purulia #RTO #BriberyCase #AntiCorruption #BSF #BangladeshiCitizens #DumursolBridge #RoadSafety #WestBengalNews #BengaliNews #StraightcutNews #আজকেরখবর