বর্ধমানে বিজেপির অন্দরের কোন্দল প্রকাশ্যে, পুরুলিয়ায় ২৫ লক্ষের চুরি! সাইবার মামলায় ৩ গ্রেফতার

পূর্ব বর্ধমানে জেলা সভাপতি বদলের পর ফের প্রকাশ্যে বিজেপির অন্দরের কোন্দল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে বিজেপি জেলা কার্যালয়ে গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ এবং এক বিক্ষুব্ধ কর্মীর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। পরে বিশ্ব হিন্দু পরিষদের সদস্য রঙ্গন পাত্র বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন। বিজেপির মুখপাত্র কল্যাণ মাঝি জানান, দলের কোনও কার্যকর্তার সঙ্গে ঘটনার সম্পর্ক নেই এবং দল এমন কার্যকলাপ অনুমোদন করে না।

অন্যদিকে, পুরুলিয়ার টামনা থানা এলাকায় ফাঁকা বাড়িতে তালা ভেঙে প্রায় ২৫ লক্ষ টাকার সোনার গয়না ও নগদ চুরির অভিযোগ। গৃহকর্তা উত্তম কুমার মাহাতো থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোনার হার, কানের দুল, আংটি, বালা, জুমকো, রূপোর তোড়া-সহ গয়না এবং প্রায় ১০ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ। পুলিশ তদন্ত শুরু করেছে।

পুরুলিয়া সাইবার ক্রাইম থানার সাইবার প্রতারণা মামলায় আরও তিনজন গ্রেফতার। ধৃতরা হলেন কুরমা মাহাতো, জয়তু ওরফে জটায়ু মণ্ডল এবং সোমনাথ মুখার্জী। পুলিশের দাবি, তাঁদের সঙ্গে সাইবার প্রতারণা চক্রের যোগ রয়েছে। পালানোর চেষ্টা করার সময় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। শনিবার আদালতে তোলা হলে তিনজনকেই পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।

#StraightcutNews #Bardhaman #PurbaBardhaman #BJP #BengalPolitics #Purulia #CrimeNews #TheftNews #CyberCrime #CyberFraud #PoliceInvestigation #WestBengalNews #BengalNews #BreakingNews